ফিকহের প্রধান ২ টি বিষয় অযু এবং ফরয গোসল, কি নিয়মে করতে হয়, ফাযায়েলে আ’মলে সেটাও নেই!? তাহলে তাদের ভাষ্য অনুযায়ী কি জ্ঞান তারা অর্জন করছে?? কিচ্ছা-কাহিনি? -
>> শায়খ আব্দুর রাকিব মাদানি <<
.
.
.
তাবলীগ জামাত বিরোধী অপপ্রচারের জবাব
এই শায়েখ কি পরিক্ষায় নকল করে পাশ করে শায়েখ উপাধী ধারণ করেছে নাকি grin emoticon ??
ফাযায়েলে আমল মানে কি,তা সে জানে ?? ফাযায়েলে আমল হল আমলের ফাযায়েল !
যে মানুষটি আমলের উপর উঠতে পারেনি তাকে আমলের উপর উদ্বুদ্ধ করার জন্য হল ফাযায়েলে আমল ! আমলের ফাযায়েলের উপর লিখিত এটি একটি বিষয় ভিত্তিক কিতাব ! একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিতাবটি লিখিত হয়েছে ! আর একটি কিতাবে সব বিষয় থাকতে হবে এমনতো কথা নেই !
সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বিভিন্ন হাদীসের কিতাব থেকে আমলের ফাযায়েল সম্বলীত হাদীসগুলো খুজে খুজে বের করে আমল করা ! সেজন্য উলামাগণ বিভিন্ন হাদীসের কিতাবে থাকা বিসৃত হাদীসগুলো আমলের সুবিধার জন্য আলাদা ভাবে ফাযায়েলের কিতাব গুলোতে সংকলীত করেছেন ! যাতে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা সহজ হয় !
হযরত শায়খুল হাদীস (রহঃ) কর্তৃক রচিত এ কিতাবটি আমলের ফাযায়েল সম্পর্কিত একটি সংকলণ !
আর শুধু ফাযায়েলে আমল নয় বরং এরকম বিভিন্ন বিষয় ভিত্তিক যেমন ফাযায়েল,তারগীব,তারতীব ও তারহীব,আদব-আখলাক যুহদ ও পরকাল ভাবনা সম্পর্কে ২য় শতাব্দি থেকেই অসংখ্য কিতাব লিখিত হয়েছে !
বিস্তারিত -
https://www.facebook.com/
যারা বলেন ফাযায়েলে আমলে ''ফিকহের প্রধান ২ টি বিষয় অযু এবং ফরয গোসল, কি নিয়মে করতে হয়, ফাযায়েলে আ’মলে সেটাও নেই!?'' তাদের বলবো . .
এখন যদি কেউ প্রশ্ন করে -
দুয়া ও যিকির সম্পর্কিত কিতাবে কেন ওযু ও গোছলের নিয়ম নেই ?
আদব-আখলাক সম্পর্কিত কিতাবে কেন ওযু ও গোছলের নিয়ম নেই ?
যুহদ ও পরকাল সম্পর্কিত কিতাবে কেন ওযু ও গোছলের নিয়ম নেই ?
একই ভাবে আমলের ফাযায়েল সম্পর্কিত কিতাবে কেন ওযু ও গোছলের নিয়ম নেই ?
তবে ঐ ব্যাক্তিকে আপনি কি বলবেন ?? পাগল ? মূর্খ ? না মিথ্যুক ??
যে বিষয়ের উপর কোন কিতাব লিখা হয়,সেই কিতাবে তো সেই বিষয়ই থাকবে !
নাকি সব কিছুই এক কিতাবে থাকা বাধ্যতা মূলক ??
তাদের কাছে আমার পাল্টা কিছু প্রশ্ন -
এটাকি নামায শিক্ষা বা মাসআলার কোন কিতাব ?? যে সেখানে ওযু ও গোছলের নিয়ম থাকতে হবে !?
ওযু গোসলের নিয়ম বা মাসআলা জানতে হলে কোন আলেমের কাছে যান বা নামায শিক্ষা ও মাসআলার কিতাব দেখুন !?
যে বিষয়ে যে কিতাব লিখিত হয়েছে তা সেই বিষয় ভিত্তিক কিতাবে অনুসন্ধান করা কি অধিক যুক্তিসঙ্গত নয় ??!!
শায়েখ নামধারীরাও যদি এমন কু-যুক্তি দেয় তাহলে হবে ??
Comments
Post a Comment