ফাযায়েলে আমালের উপর উত্থাপিত দু’টি অহেতুক অভিযোগের জবাব
প্রশ্ন:
মীর্যা সজিব
Subject: ফাযায়েলে আমাল
Country : বাংলাদেশে
Mobile :
Message Body:
Subject: ফাযায়েলে আমাল
Country : বাংলাদেশে
Mobile :
Message Body:
আসসালামু আলাইকুম। তাবলীগ জামাত বিরোধী একদল ফাযায়েলে আমালের বিরুদ্ধে নিম্নের দু’টি অভিযোগ করেছে। দয়া করে এর সমাধান দ্রুত জানালে কৃতজ্ঞ থাকবো।
অভিযোগ নং-১
ফাযায়েলে আমাল ও ফাযায়েলে সাদাকাতে এমন কিছু হাদীস আছে, যাতে কোন রেফারেন্স নেই, আর যেসব হাদীস রেফারেন্সহীন হয়, তা মজবুত হয় না, সেসবের ব্যাপারে সন্দেহ রয়ে যায়, তা কি আসলেই হাদীস কি না? এ ব্যাপারে আপনাদের কী অভিমত?
জবাব
بسم الله الرحمن الرحيم
এর জবাব শায়খুল হাদীস জাকারিয়া রহঃ নিজেই ফাযায়েলে কুরআনের শুরুতে দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন-
“এখানে একটি বিষয় সম্পর্কে অবগত করা জরুরী মনে করছি। সেটা হল এই যে, আমি মেশকাত, তানকীহুর রুয়াত, মেরকাত এবং এহইয়াউল উলুম এর ব্যাখ্যাগ্রন্থ এবং মানজূরী রহঃ এর তারগীব কিতাবের উপর নির্ভর করেছি।
আর অনেক বর্ণনা এসব থেকে নিয়েছি, এ কারণে এসবের রেফারেন্স দেওয়ার প্রয়োজন মনে করিনি। এছাড়া অন্য যেখান থেকেই নিয়েছি, তার রেফারেন্স উল্লেখ করেছি। {ফাযায়েলে আমাল, উর্দু এডিশন-২০৮}
আর অনেক বর্ণনা এসব থেকে নিয়েছি, এ কারণে এসবের রেফারেন্স দেওয়ার প্রয়োজন মনে করিনি। এছাড়া অন্য যেখান থেকেই নিয়েছি, তার রেফারেন্স উল্লেখ করেছি। {ফাযায়েলে আমাল, উর্দু এডিশন-২০৮}
যাদের রেফারেন্সহীন বর্ণনার ক্ষেত্রে সন্দেহ হয়, তারা উক্ত ৫ কিতাবে তা তালাশ করে দেখতে পারেন, যদি সেসব কিতাবে এসব বর্ণনা না পাওয়া যায়, তাহলে শায়েখের উপর অভিযোগের আঙ্গুলি উত্তোলন করুন। নতুবা অযথা অভিযোগ উত্থাপন করবেন না। অযথা অভিযোগ উত্থাপন করা কোন ভদ্র মানুষের কাজ নয়।
অভিযোগ নং-২
হযরত শায়েখ জাকারিয়া রহঃ হযরত হানজালা রাঃ এর ঘটনা বিপরীতমুখী বর্ণনা করেছেন, এক ঘটনায় হযরত হানজালা রাঃ এর বিবি বাচ্চার কথা উল্লেখ করেছেন, আর অন্য ঘটনায় উল্লেখ করেছেন যে, তিনি নতুন বিয়ে করেছেন, ফরয গোসলও করতে পারেননি, এর আগেই জিহাদে শহীদ হয়ে গেছেন।
জবাব
بسم الله الرحمن الرحيم
এটি একটি হাস্যকর অভিযোগ। অল্প বিদ্যা ভয়ংকরীমূলক অভিযোগ। অভিযোগকারীর এতটুকু ধারণাও নেই যে, এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন।
আসলে হানজালা রাঃ দুই জন ছিলেন। একজন ছিলেন হানজালা বিন রাবী রাঃ, যিনি কাতেবে অহী তথা অহী লিখক ছিলেন। আর আরেকজনের নাম ছিল হানজালা বিন মালিক রাঃ। যিনি শহীদ হয়েছিলেন ফরয গোসল করার সুযোগ না পেয়েই। যাকে ফেরেস্তারা গোসল দিয়েছিলেন।
আসলে হানজালা রাঃ দুই জন ছিলেন। একজন ছিলেন হানজালা বিন রাবী রাঃ, যিনি কাতেবে অহী তথা অহী লিখক ছিলেন। আর আরেকজনের নাম ছিল হানজালা বিন মালিক রাঃ। যিনি শহীদ হয়েছিলেন ফরয গোসল করার সুযোগ না পেয়েই। যাকে ফেরেস্তারা গোসল দিয়েছিলেন।
প্রমাণের জন্য দেখুন-
মেরকাতুল মাফাতীহ-৫/৬০
হাশিয়ায়ে মেশকাত-১৯৭
আল ইসাবাহ লি ইবনে হাজার আসকালানী-১/৩৫৯
হাশিয়ায়ে মেশকাত-১৯৭
আল ইসাবাহ লি ইবনে হাজার আসকালানী-১/৩৫৯
সুতরাং শায়েখ জাকারিয়া রহঃ এর কথায় কোন প্রকার বিপরীতমুখী বক্তব্য নেই।
আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। আমীন। ছুম্মা আমীন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
সহকারী মুফতী-জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
ইমেইল-jamiatulasad@gmail.com
lutforfarazi@yahoo.com
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
সহকারী মুফতী-জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
ইমেইল-jamiatulasad@gmail.com
lutforfarazi@yahoo.com
Comments
Post a Comment